ভিডিও সভায় আইডিয়া’র স্বাধীনতা দিবস উদযাপন

২৬ মার্চ, ২০২০ ১৫:৫৪  
অনলাইনে প্রকল্পের সকল কর্মকর্তা ও স্টার্টআপদের নিয়ে ভিন্নভাবে স্বাধীনতা দিবস পালন করলো আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প। আয়োজনে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক। অংশ নেন প্রকল্পের উপ-পরিচালক কাজী হোসনে আরা এবং একই সাথে স্টার্টআপদের মধ্য থেকে মেডিটর হেলথ, উপার্জন, জার্নিমেকার জবস.কম, ফিশ এক্সপার্ট, মনা, লাজারুস রোবোটিক্স এর প্রতিনিধি। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়ে বিশেষ প্রার্থনার মাধ্যমে শেষ হয় স্বাধীনতা দিবসের এই আয়োজন।